বীর বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মবলিদান দিবস উদযাপন মহাবনীতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১আগস্ট: রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভারতের বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুর ১১৬ তম আত্মবলিদান দিবস উপলক্ষে জন্মভূমি কেশপুর ব্লকের মোহবনী গ্রামে সাড়ম্বরে দিনটি উদযাপিত হল। ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলী কাদরী ও মন্ত্রী শিউলি সাহা পতাকা উত্তোলন ও মাল্যদান করেন। সারাদিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিন মন্ত্রী শিউলি সাহা বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জন্মভিটে কেশপুরের মহবনি গ্রামে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে বীর সংগ্রামী ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানান। শুধু কেশপুর নয়, গোটা ভারতবর্ষের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন ক্ষুদিরাম বসুকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, জেলাশাসক ডক্টর খুরশেদ আলী কাদরী, মন্ত্রী শিউলি সাহা, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির সভাপতি চিত্তরঞ্জন গড়াই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *