ব্রিটিশ বিরোধী আন্দোলন তথা অগ্নিযুগের সংগ্রামী বিনয়কৃষ্ণ বসুর ১১২তম জন্ম বার্ষিকী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ সেপ্টেম্বর: স্বাধীনতা সংগ্রামী শহিদ বিনয় কৃষ্ণ বসুর ১১২তম জন্ম বার্ষিকী পালন করা হল যথাযথ মর্যাদার সাথে। শুক্রবার কান্দি পেট্রোল পাম্পে বিনয় বাদল দিনেশের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান পালন করা হয়। শুক্রবার মাল্যদান করেন কান্দি পৌরসভার প্রশাসক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান অপূর্ব সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রাক্তন পৌর সদস্য গৌতম রায় ও দেবল দাস এবং কান্দি পিটিটিআই কলেজের প্রিন্সিপাল সুদীপ ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা।

বিনয় কৃষ্ণ বসুর জন্ম হয় ১৯০৮ সালের ১১সেপ্টেম্বর, মুন্সিগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে। ঢাকায় ম্যাট্রিক পরীক্ষা পাস করার পর বিনয় মিটফোর্ড মেডিকেল স্কুলে ভর্তি হন। এসময় তিনি ঢাকার ব্রিটিশ বিরোধী বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন এবং যুগান্তর দলের সাথে জড়িত মুক্তি সঙ্ঘে যোগ দেন। বিপ্লবী কর্মকান্ডে জড়িত থাকার জন্য তিনি চিকিৎসা শাস্ত্রে তাঁর পড়ালেখা শেষ করতে পারেননি। এক সময় ব্রিটিশ বিরোধী সংগ্রামের অনন্য ব্যক্তিত্ব হেমচন্দ্রের সাথে জড়িয়ে পড়েন তিনি। আর এই মুক্তি সংগ্রামের ডাকে জড়িয়ে পড়ায় চিকিৎসা শাস্ত্রের প্রতি একনিবিষ্ট পাঠ থেকে সরে আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *