জল্পেশ মন্দিরে যাওয়ার পথে পুণ্যার্থীদের ১১টি স্মার্ট ফোন চুরি

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ জুলাই: একসঙ্গে গাড়িতে রাখা এগারোটি স্মার্ট ফোন চুরির অভিযোগ উঠল জলপাইগুড়ি জল্পেশ মন্দিরে আসা পুনার্থীদের। ঘটনায় হতবার সকলে। পুলিশের দ্বারস্থ হয়েছেন পুনার্থীরা।

রবিবার রাত থেকে ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে ভক্তদের ভিড় শুরু হয়। মন্দিরে পুজো দিতে ২৭ জন যুবকের একটি দল জল্পেশ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন ছোট গাড়িতে। তিস্তা সেতুর সামনে গাড়ি রেখে তাদের মধ্যে ১১ পুজো ও নদীতে স্নান করতে যায় পুণ্যার্থী সকলে। নিজেদের মোবাইল গাড়ির ভিতরে লক করে রেখে যায় বলে দাবি সকলে। কিছুক্ষণ বাদে গাড়ির চালক সহ পুণ্যার্থীরা ফিরে এসে দেখেন গাড়ির লক ভাঙ্গা। ভিতরে রাখা এগারোটি মোবাইল চুরি হয়ে গিয়েছে।

এত মানুষজন ও পুলিশের নিরাপত্তা সত্ত্বেও কীভাবে মোবাইল চুরির ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুণ্যার্থীদের নিরাপত্তা বলে কি কিছু নেই এরকমই অভিযোগ তুলছেন বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীরা। এক পুণ্যার্থী রাকেশ ঘোষ বলেন, “তিস্তা সেতুতে স্নান ও পুজো দেওয়ার জন্য নেমেছিলাম। এসে দেখি কারও মোবাইল নেই। সবার স্মার্ট ফোন ছিল। দরজা তো লক ছিল। রাতেই কোতোয়ালি থানায় অভিযোগ জানিয়েছি।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অজয় সাহা। তিনি বলেন, “পূণ্যস্থানে গিয়ে এই ধরণের ঘটনার শিকার হবেন পুণ্যার্থীরা তা ভাবা যায় না। এক সঙ্গে এগারোটি মোবাইল চুরির ঘটনা হয়ত আগে হয়নি। আশাকরি পুলিশ তদন্ত নেমে চুরি যাওয়া মোবাইলগুলির সন্ধান পাবে।” পুলিশ অভিযোগ শুনেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *