শীতলকুচির পুনরাবৃত্তি নয়! পঞ্চম দফার ভোটের আগে রাজ্যে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক

আমাদের ভারত, ১৫ এপ্রিল: পঞ্চম দফার ভোটের আগে রাজ্যে আরো ১১ জন পুলিশ পর্যবেক্ষক আসছেন। আগের ৫৫ জন পুলিশ পর্যবেক্ষক রাজ্যে আছেন। মনে করা হচ্ছে কোচবিহারের শীতলকুচির ঘটনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এরা ছাড়াও সাধারণ পর্যবেক্ষক ৩৩ জন ও ১৬ জন এক্সপেন্ডিচার অবজারভার থাকছেন। শীতলকুচির মতো ঘটনা যেন পরবর্তী দফার ভোটগুলিতেও না হয় তার জন্যই কমিশনের তরফ এই সর্তকতা অবলম্বন করা হচ্ছে। সাধারণত একজন পুলিশ পর্যবেক্ষকের আওতায় থাকে ৩-৫টি বিধানসভা কেন্দ্র থাকে। তবে তা কখনো ৬টি–ও হয়। কিন্তু এবার আরও ১১ জন অবজারভারের সংখ্যা বাড়ায় বিধানসভা অনুযায়ী তাদের দায়িত্ব যেমন কমবে তেমনি বাড়বে নজরদারি।

সূত্রে খবর পঞ্চম দফার নির্বাচনের পরেও বাকি দফাগুলিতেও এই পুলিশ অবজারভাররা থাকবেন।

শীতলকুচি ঘটনা নিয়ে এখনও রাজ্য রাজনীতি উত্তপ্ত। চতুর্থ দফার ভোটে শুরুতেই কোচবিহারে ভোটের লাইনে দুষ্কৃতীদের গুলিতে একজনের তরুণের মৃত্যু হয়। ১২৬ নং বুথে বাহিনীর গুলিতে আরও চারজনের মৃত্যু হয়। সেদিন ওই ঘটনাস্থল রণক্ষেত্র চেহারা নিয়েছিল বলে দাবি বাহিনীর। আত্মরক্ষার্থে তারা বাহিনী গুলি চালিয়েছে বলে দাবি করেছেন তারা। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়েছিল। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *