রায়গঞ্জের বারদুয়ারি থেকে উদ্ধার এক হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ জুলাই: গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত বারদুয়ারি এলাকায়।

রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী একটি নীল রংয়ের মারুতি গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ১ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ। গ্রেফতার করা হয় চালক সহ ৩ জনকে।

পুলিশ সূত্রের জানাগেছে, ধৃতদের নাম সুমন সরকার, দিলীপ সরকার ও চালক জয়ন্ত সরকার। উদ্ধার হওয়া এই নিষিদ্ধ কফ সিরাপের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানাগেছে। গাড়িটি ডালোখোলার দিক থেকে আসছিল। কফ সিরাপগুলি মালদায় পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *