ব্যারাকপুরে উদ্ধার ১০০ কেজি বোমার মশলা, ধৃত ৩

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ অক্টোবর: দোরগড়ায় দীপাবলি। রাজ্যে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে প্রায় প্রতিদিনই পুলিশি অভিযানে উঠে আসছে, কেজি কেজি বাজির মশলা, পাশাপাশি
প্যাকেট বাজিও। ভাটপাড়ায় বোমা উদ্ধারের পর, এবার ব্যারাকপুরে উদ্ধার ১০০ কেজি বোমার মশলা। বিস্ফোরক পাচার ও বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে এসটিএফ। স্বাভাবিকভাবেই রাজ্যে, পঞ্চায়েত ভোটের আগে এহেন ঘটনায় আরও সতর্ক পুলিশ প্রশাসন।

জানা গিয়েছে, ৫০ কেজি করে পটাশিয়াম নাইট্রেট ও আর্সেনিক সালফাইড বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার সন্ধ্যার পর ব্যারাকপুরের বাসুদেবপুর থানা এলাকার কেউটিয়ায় অভিযান চালায় বেঙ্গল এসটিএফ। হাতেনাতে পাকড়াও করে তিনজনকে। ধৃতদের মধ্যে দু’জন ভাটপাড়া ও একজন জগদ্দলের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *