সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ এপ্রিল: নির্বাচনের দিন যত সামনে আসছে ততই দল পরিবর্তনের ঘটনা তীব্র হচ্ছে। বাংলায় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ও সিপিএমের দলকে ঝটকা দিয়ে একটা বড়ো খবর সামনে এসছে। যা বিজেপির মেজাজকে খুশি করে দিয়েছে। আসলে উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার হাত ধরে ১০০ পরিবার বিজেপিতে যোগ দেয়।

তাঁদের দাবি, লকডাউনে তৃণমূল সিপিএম কোনও দলই সাহায্য করেনি। স্বপন মজুমদার এলাকার কয়েক হাজার মানুষকে নিজের অর্থ খরচ করে দুবেলা খাবার জুগিয়েছে। এছাড়া পরিবার গুলির দাবি, মোদী সরকার দুর্দান্ত কাজ করছে। আমরা প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্ত করতে বিজেপিতে যোগদান করছি।

দল ছাড়ার কারণ হিসেবে তারা বলেন, মমতা সরকার কাজ করছে না বলে অভিযোগ তুলেছেন। তাদের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি এলে অপশাসন শেষ হবে এবং রাজ্যের উন্নয়ন হবে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা ওই ১০০ পরিবারকে স্বাগত জানিয়েছে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি বলেন, গোটা রাজ্যে বিজেপির জয় হবে। তৃণমূলের সন্ত্রাস বাংলা থেকে দূর করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি লড়ছে।

