পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট: পৌরসভার জল প্রকল্পের একটি জায়গায় নোংরা জল ফেলা বন্ধ করতে গিয়ে আক্রান্ত হল ১০ জন পুরকর্মী।মেদিনীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নান্নুরচক এলাকাতে এই ঘটনা ঘটে।
মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, হাইকোর্টের নির্দেশে পৌরসভার জল প্রকল্পের ভেতরের একটি জায়গায় নোংরা জল ফেলা বন্ধ করতে পৌরসভার কর্মীদের পাঠিয়েছিলেন এবং ওখানে পৌরসভার জায়গার মধ্যে দখল নিয়ে থাকা ওই এলাকার একটি পরিবার পৌরসভার কর্মীদের রড ও লাঠি নিয়ে তাড়া করে এবং বেধড়ক মারধর কর। আহতদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার পাশাপাশি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

