ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে ১০ রাউন্ড গুলি সহ ধৃত ১ পাচারকারী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ ফেব্রুয়ারি: সামনেই পঞ্চায়েত ভোট, বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে আগ্নেয়াস্ত্র। ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে ১০ রাউন্ড গুলি সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। মঙ্গলবার রাতে পেট্রাপোল সীমান্ত থেকে অনিমুর হুসেন মন্ডল নামে এক পাচারকারীকে গ্রেফতার করে। একটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১০ রাউন্ড গুলি। এগুলি বাংলাদেশ থেকে পাচার হয়ে ভারতে ঢুকছিল বলে জানিয়েছে বিএসএফ।

বিএসএফ সূত্রের খবর, এদিন রাতে অনিমুর হুসেন মন্ডল নামে ওই পাচারকারী পেট্রাপোল সীমান্ত অবৈধ ভাবে পার হয়ে ভারতে ঢোকে। সেই সময় বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সন্দেহ জনক ভাবে তাকে আটক করে। প্রথমে পরিচয় দেয় সে ট্রাক চালক হিসেবে। জওয়ানদের সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে তাঁর হাতে থাকা একটি ব্যাগ থেকে ১০ রাউন্ড ৭.৬৫ মিলিমিটারের গুলি উদ্ধার করে। জওয়ানদের জেরায় ধৃত জানিয়েছে, এই গুলি বাংলাদেশ থেকে পাচার করে আনা হয়েছে। ধৃতকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *