হাবড়ায় বেপরোয়া পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ১ জনের, আহত ২

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ ডিসেম্বর: বেপরোয়া পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হল। আহত আরও দু’জন। বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার রুদ্রপুর বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম কুতুব উদ্দিন মন্ডল। আহত দুই যুবক আকরাজ গাজী ও ফিরোজ শেখ। ওই তিনজন কুমড়া গ্রাম পঞ্চায়েতের পাঁচঘড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বাইকে চেপে তিন যুবক কাজের উদ্দেশ্যে কুমড়া থেকে হাবড়ার দিকে যাচ্ছিল। কারও মাথাতেই হেলমেট ছিল না। সেই সময় বনগাঁ গামী একটি বেপরোয়া পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় পড়ে যায় তিন জনই। খবর পেয়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের হাবড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় কুতুব উদ্দিনের। আহত দুই যুবকের অবস্থা আশঙ্কা জনক থাকায় তাদের কলকাতার আরজিকর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ ট্রাক সহ চালককে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *