আমাদের ভারত, আরামবাগ, ১৬ মার্চ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত হসপিটাল মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম বাবু (২৬)। বাইক নিয়ে আরামবাগের বৃন্দাবনপুর যাওয়ার পথে আরামবাগ হসপিটাল মোড় এলাকায় বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ লরিটি দ্রুত গতিতে চলে আসায় দুর্ঘটনা ঘটেছে। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

