আমাদের ভারত, নদীয়া, ৫ এপ্রিল: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্য হল ১ জনের এবং আহত ৯জন। সাতসকালে নবদ্বীপ– কৃষ্ণনগর রোডে গৌরনগর এলাকার কাছে এক লরি চালক প্রথমে একটি সাইকেলে ধাক্কা মারে, এরপর পালাতে গেলে ব্রিজের ওপর তার সামনে আসা মোটর বাইকে ধাক্কা মেরে এক সব্জি বিক্রেতার গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু স্থানীয় মানুষ লরিটিকে আটকে দেয়। পরে লরির চালককে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষনা করে চিকিৎসক। বাকিরা হাসপাতালে ভর্তি।

পথ দুর্ঘটনার ফলে উত্তেজিত জনতা নবদ্বীপ গৌরনগর এলাকা পথ অবরোধ করে। ফলে জানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে।

