জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ জুন: দিঘা মোহনা কোস্টাল থানার অন্তর্গত অলঙ্কারপুর বাস স্ট্যান্ডের কাছে রাত আড়াইটে নাগাদ একটি অটোর সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। অটোর মধ্যে অটোচালক এবং দুইজন প্যাসেঞ্জার ছিল।

পুলিশ প্রশাসনের তৎপরতায় অটোচালক এবং দু’জন আহত প্যাসেঞ্জারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোচালককে মৃত বলে ঘোষণা করেন এবং দু’জন আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা চলছে। মৃত ব্যক্তির নাম অরবিন্দ সাঁতরা।

