নারায়ণগড়ে ৬০ নম্বর জাতীয় সড়কে কন্টেনার ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত দুই

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: ৬০ নম্বর জাতীয় সড়কে কন্টেনার ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাখরাবাদ এলাকায়।

জানা গেছে, চানাচুর বোঝাই একটি টেম্পো গাড়ি বেলদা থেকে নারায়ণগড়ের দিকে যাচ্ছিল। সেই সময় ঠিক উল্টোদিক থেকে আসছিল একটি কন্টেনার। ৬০ নম্বর জাতীয় সড়কের বাখরাবাদের কাছে টেম্পোটি একটি লরিকে পাশ কাটিয়ে যেতে চাইলে উল্টো দিক থেকে আসা কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে কন্টেনারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উলটে যায়। চাপা পড়ে মৃত্যু হয় চালকের। অপরদিকে টেম্পোতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়। তাদের স্থানীয়রা উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *