নন্দীগ্রামে মাছধরার ট্রলার উল্টে মৃত ১, নিখোঁজ ৩

আমাদের ভারত, নন্দীগ্রাম, ১৩ জুন : নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে হলদি নদীতে মাছ ধরার ট্রলার উল্টে মৃত ১জন, নিখোঁজ ৩ জন। গতকাল রাত ১১টা নাগাদ হলদি নদীতে ট্রলার জলে নামাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। মাছ ধরার জন্য ১৩ জন মৎস্যজীবী ট্রলারে ছিলেন। নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত এগারোটা নাগাদ যখন ট্রলারটিকে মাছ ধরতে যাওয়ার জন্য নদীতে নামানো হচ্ছিল। সেই সময় ট্রলারটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। ট্রলারের তলাতেই এক মৎস্যজীবী চাপা পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয় এবং আরো তিনজন নিখোঁজ আছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং গতকাল রাত থেকেই নিখোঁজদের উদ্দেশ্যে তল্লাশি চালানো শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি। এতে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা গেছে। তার মধ্যে মৃত ১ জন এবং এখনো নিখোঁজ ৩ জন। বাকিরা সাঁতরে পাড়ে উঠে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *