গোপীবল্লভপুরের সিধু কানু বীরসা সেতুর কাছে স্টোন চিপস ও বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, গুরুতর জখম ২

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ এপ্রিল: চিপস ও বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গোপীবল্লভপুরের সিধু কানু বীরসা সেতুর কাছে সাতসকালে ঘটল ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় দুটি গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গুরতর আহত দুই গাড়ির চালক সমেত তিনজন।

জানা গেছে, মঙ্গলবার ভোর পাঁচটা তিরিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মধ্যে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক থেকে সুবর্ণরেখা নদীর সিধু, কানু,বীরসা সেতু উপর ওঠার মুখে চোরমুন্ডি এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে ফেঁকো থেকে ৯ নম্বর এস এইচ ধরে গোপীবল্লভপুর বাজারমুখী হয়ে একটি চিপস্ বোঝাই লরি আসছিল। ঠিক সেই সময় গোপীবল্লভপুর থেকে ফেঁকো মুখী হয়ে একটি বালি গাড়ি যাচ্ছিল।এমন সময় চোরমুন্ডি এলাকায় সুবর্ণরেখা নদীর সিধু কানু বীরসা সেতুর একেবারে কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।দুমড়ে মুচড়ে যায় দুটি লরির সামনের অংশ।গুরুত্বর আহত অবস্থায় লরিতে আটকে পড়েন দুই গাড়ির চালক সমেত তিনজন।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে বেলিয়াবেড়া থানার পুলিশ দুর্ঘটনাগ্ৰস্ত লরি দুটোর সামনের অংশ কেটে আহতদের উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।তবে আহতদের মধ্যে বালি গাড়ির চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঝাড়গ্ৰাম জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হলে নিয়ে যাওয়ার পথে বুদ্ধদেব মাঝি নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সুত্রে জানা গেছে আহতরা হলেন, সুজিত পাড়ুই,শেখ সামিম। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলায়াবেড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *