আরামবাগে বিয়ে বাড়ির বাস উলটে প্রাণ গেল ১ জনের, আহত ১৫

আমাদের ভারত, আরামবাগ, ৬ জুলাই: বিয়ে বাড়ির বাস উলটে মৃত হলো এক জনের। আহত হয়েছে দুজন। ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর এলাকায়। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানাগেছে, বৃহস্পতিবার ভোরে মেদিনীপুর থেকে বিয়ে বাড়ির বাসটি কামারপুকুরের দিকে যাচ্ছিল। ওই সময় হঠাৎ গোঘাটের হাজীপুর এলাকায় ইঁটের গাদায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এরপর বাসটি উলটে যায়। বাসের মধ্যে থাকা বিয়ে বাড়ির যাত্রীদের মধ্যে একজনের মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়। তাদের স্থানীয় মানুষ ও গোঘাট থানার পুলিশ উদ্ধার করে আরামবাগ মহাকুমা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে। ১৫ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা জানান, তারা বিয়ে বাড়ি থেকে ভোরের দিকে
বাড়ি ফিরছিল। গাড়ির গতিবেগ বেশি হওয়ায় হাজীপুর এলাকায় রাস্তার পাশে রাখা ইঁটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ধাক্কা মারার সাথে সাথে বাসটি উলটে যায়। বাসের মধ্যে থাকা ১৫ জন যাত্রী আহত হয় ও একজনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় মানুষ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *