আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ ফেব্রুয়ারি: মেলায় ইলেক্ট্রিক নাগরদোলায় ভেলকি দেখাতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। এই ঘাটনায় আহত হয়েছে আরও এক যুবক।
বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ থানার ৪ নম্বর চাড়াল খালির ঘটনা।
ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল শনিবার শুরু হয়েছে মেলা। ১০ দিন ধরে এই মেলা চলবে। গতকাল রাতে আমবেড়িয়ার বছর ৩২ এর যুবক অম্লান বর্মন, বন্ধুদের সঙ্গে করে নিয়ে মেলায় গিয়েছিল। মেলা দেখতে গিয়ে ইলেকট্রিক নাগরদোলা ওঠে। নাগরদোলা যখন পূর্ণ গতিবেগে ঘুরছে সেই সময় ওই যুবক নাগরদোলায় দাঁড়িয়ে বিভিন্ন কসরত করছিল। সেই সময় টাল সামলাতে না পেরে নিচে পড়ে গলার নলি কেটে যায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয অম্লানের। এই ঘটনার জেরে আরো একজন বন্ধু আহত হয়, তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

কীভাবে যুবকের ইলেকট্রিক নাগরদোলা থেকে পড়ে মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া। মেলা কর্তৃপক্ষকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে, ওই যুবক কী করে উঠে দাড়িয়ে নাগরদোলায় ভেলকি দেখাচ্ছিল?

