অন্ডাল জিআরপির তৎপরতায় ট্রেনে চুরি যাওয়া মেবাইল সহ ধৃত ১, উদ্ধার মোবাইল

জয় লাহা, দুর্গাপুর, ১৬ জুলাই: চুরি যাওয়া মোবাইল সহ অন্ডাল জিআরপির হাতে ধৃত ১। উদ্ধার হল আরও বেশ কয়েকটি মোবাইল। ঘটনাকে ঘিরে যাত্রীদের মাধ্যে চাঞ্চল্য ছড়াল। 

জিআরপি সুত্রে জানা গেছে, ধৃতের নাম আফজল ইমাম, বিহারের নওদার বাসিন্দা। শুক্রবার দুর্গাপুর রেল স্টেশন থেকে জিআরপি পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ছটি মোবাইল ফোন। শনিবার তাকে আসানসোল আদালতে পেশ করে জিআরপি পুলিশ। 

ঘটনায় জানাগেছে, গত ১৪ জুলাই হাওড়া- জসিডি বাঘ এক্সপ্রেসে যাওয়ার সময় বিহারের ভাগলপুরের বাসিন্দা বিপিন কুমার নামে এক ব্যক্তির মোবাইল চুরি হয় বলে অভিযোগ। ওইদিন তিনি অন্ডাল জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অন্ডাল জিআরপি ও রেলপুলিশ। শুক্রবার রাত্রে দুর্গাপুর স্টেশন থেকে আফজাল ইমাম নামে এক সন্দেজনককে আটক করে জিআরপি। তল্লাশি করতেই তার কাছ থেকে বিপিনবাবুর মোবাইলসহ আরও পাঁচটি মোবাইল উদ্ধার হয়। তারপরই তাকে গ্রেফতার করে জিআরপি। অন্ডাল জিআরপি জানিয়েছে, “আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। তদন্ত চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *