ফের উখরায় আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১

জয় লাহা, দুর্গাপুর, ২৬ আগস্ট: ফের আগ্নেয়াস্ত্র সহ অন্ডালের উখড়ায় আরও একজন ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতের নাম সুভাষ ধীবর। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার উখড়া গ্রামের আনন্দ মোড় সংলগ্ন শ্মশান এলাকা থেকে হরিসাধন ঘোষ ও তপন বাউরি নামে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র। আদালতে তাদের নিজেদের হেপাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে দুদিন পর আবারও উখড়া গ্রামের বাউরি পাড়া থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হল সুভাস ধীবর নামে একজন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সেভেন এমএম একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তার জামিন খারিজ করে দেন বিচারক।

পরপর আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *