Marijuana, Khargapur, খড়্গপুরে ১৬ কেজি গাঁজা সহ ধৃত ১

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে শালিমার জিআরপির সহযোগিতায় খড়্গপুর রেল প্রশাসন ১৫ কেজি ৬৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করল। একই সঙ্গে আটক করা হয় এক গাঁজা পাচারকারীকে। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, ধৃতের নাম মামুন মিঞা। তিনি ত্রিপুরার বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানতে পারা গিয়েছে ধৃত ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা নিয়ে দক্ষিণ ভারতের কোনো একটি জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়ার মতলবে ছিল। কিন্তু এরই মাঝে পুলিশের বিশেষ একটি টিম তাকে পাকড়াও করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *