বিপুল পরিমাণ গাঁজাসহ জলঙ্গিতে গ্রেফতার ১

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ ডিসেম্বর:
মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গি থানার পুলিশ শুক্রবার গভীর রাতের গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলঙ্গি থানার কির্তানিওপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রিন্টু শেখ। বাড়ি জলঙ্গি থানার কির্তানিওপাড়া এলাকায়। ধৃত রিন্টু শেখকে জলঙ্গি থানার পুলিশ শনিবার মুর্শিদাবাদ জেলা আদালতে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলে এবং জলঙ্গি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে তাও জানার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *