খড়্গপুরে সত্তরোর্ধ এক ব্যক্তিকে ডাইন সন্দেহে খুনের অভিযোগে গ্রেপ্তার ২

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ অক্টোবর: বুধবার রাতে খড়্গপুর গ্রামীণ থানার জগৎপুর গ্রামে দুর্গাপদ টুডু নামে সত্তরোর্ধ্ব এক ব্যক্তিকে খুন করার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল সন্ধে সাতটা নাগাদ দুর্গাপদ টুডুর রক্তাক্ত মৃতদেহ রাস্তার পাশের একটি জমিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের ছেলে অবিনাশ জানান, বাবা বিকেলে মাছ ধরতে গিয়ে সন্ধে পর্যন্ত বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু করি। দেখা যায় রাস্তার পাশে ধানের জমিতে রক্তাক্ত অবস্থায় বাবা পড়ে রয়েছেন। বিষয়টি পুলিশকে জানিয়ে রহিম সরেন ও লক্ষ্মী সরেন সহ গ্রামের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। মৃতের ছেলে তার বাবাকে ডাইন সন্দেহে খুনের অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করেছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *