সাড়ম্বরে মোদীর জন্মদিন পালন হলেও অবহেলায় পড়ে রয়েছে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রীর বাড়ি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: যে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে সেই সময় মেদিনীপুর শহরে অবহেলায় পড়ে রয়েছে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হোসেন সাঈদী সোহারাওয়ারদির বাড়ি। দেশভাগের আগে ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সাঈদ সোহারাওয়ার্দী। তার বাড়ি ছিল মেদিনীপুর শহরের মির্জা বাজারে। এখনো ওই এলাকাকে তার নামেই সোহরাওয়ার্দী মহল্লা বলা হয়। মির্জা বাজারের ভগ্নপ্রায় বাড়িটির অবিলম্বে সংস্কার দরকার। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে বাড়িটিকে হেরিটেজ ভবনের মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন মেদিনীপুরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *