বেলপাহাড়ীতে পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি, এলাকায় চাঞ্চল্য

অমরজিৎ দে,ঝাড়গ্রাম,২৩ মার্চ:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির যাওয়ার ৫ নম্বর রাজ্য সড়কের আস্তাঝুড়ি সংলগ্ন এলাকায়। মৃত ব্যাক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এলাকাবাসীরা জানান, মৃত ব্যাক্তি একজন ভবঘুরে। তবে মৃতদেহটি রাজ্য সড়ক থেকে দূরে জমিতে বুধবার সকালে পড়ে থাকতে দেখেন ওই এলাকার বাসিন্দারা। মনে করা হচ্ছে গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা ফোন করে বেলপাহাড়ি থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেলপাহাড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *