পার্টি অফিসে ঢুকে তৃণমূল নেতাকে গুলি, উত্তেজনা ভাটপাড়া এলাকায়

প্রতীতি ঘোষ ,ব্যারাকপুর, ১ মে:
পার্টি অফিসে ঢুকে স্থানীয় তৃণমূল নেতাকে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া। নূর আলম ওরফে সাহেব নামের এক তৃণমূল নেতার গুলি বিদ্ধ হওয়ার ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়াল ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়া বাজার এলাকায়।

প্রতক্ষ্যদর্শীদের মতে শুক্রবার রাতে ওই তৃণমূল নেতা বাজার এলাকায় দলের পার্টি অফিসে বসে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ ২ জন দুষ্কৃতী এসে নুর আলমকে লক্ষ্য করে গুলি করতে থাকে।২ রাউন্ড গুলি চালায়। একটি গুলি নুর আলমের মুখে লাগে। সেই মুহূর্তে পার্টি অফিসে বসে থাকা অন্য কর্মীরা চিৎকার করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়া নুর আলমকে অন্যান্য তৃণমূল কর্মীরা উদ্ধার করে
আশঙ্কাজনক অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *